প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক:
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২২ পুনর্মূল্যায়নের জন্য সরকার ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম, এবং সদস্যসচিব হয়েছেন তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ভূঁঞা।
কমিটির সদস্যরা হলেন: কাউসার আহাম্মদ (অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়)
আতাউর রহমান খান (অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগ)
নিজামুল কবীর (প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর)
খালেদা বেগম (মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর)
আবুল কালাম আজাদ মজুমদার (উপ-প্রেস সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়)
ফয়েজ আহম্মেদ (সিনিয়র সহকারী প্রেস সচিব)
বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও প্রতিনিধিরা (বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ, ইআরএফ, বিজেআইএম, ডিক্যাব, বিএসআরএফ, আরএসএফ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন)।
কার্যপরিধি: নীতিমালার প্রয়োজনীয় সংযোজন, সংশোধন এবং পরিমার্জনের বিষয়ে সুপারিশ তৈরি।
সুপারিশ প্রতিবেদন ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দেওয়া।
এই উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রক্রিয়াকে আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্য নেওয়া হয়েছে।