হাজারীবাগে ভয়াবহ অগ্নিকাণ্ড - দিগন্ত জার্নাল

হাজারীবাগে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি২০২৫) দুপুর ২টার দিকে সাততলা ভবনের পঞ্চম তলায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেদার গোডাউন হওয়ায় সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে, যা আগুনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তবে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ভেতরে কেউ আটকে থাকার খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত কাজ চালিয়ে যাচ্ছেন।

রাজধানীতে ট্যানারি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

an adbox will go here