মাহমুদউল্লাহর মতো নিজেকে প্রমাণ করে ফিরতে চান জিমি - দিগন্ত জার্নাল

মাহমুদউল্লাহর মতো নিজেকে প্রমাণ করে ফিরতে চান জিমি

দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় হকি দলের খেলোয়াড়দের কুপার টেস্ট আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে হকি ফেডারেশন এখনও ডেকেছে না রাসেল মাহমুদ জিমিকে, তার বয়স বেশি হওয়ার অজুহাতে। এই বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন রাসেল মাহমুদ।

প্রশ্নের উত্তরে রাসেল বলেন, “বয়স নয়, পারফরম্যান্সের দিকে তাকানো উচিত। একজন খেলোয়াড় যদি মাঠে তার শতভাগ দিয়ে সন্তুষ্ট করতে পারে, তাহলে তাকে বাদ দেওয়ার কোনো কারণ দেখি না।”

এ সময় জিজ্ঞাসা করা হয়, ২০ ফেব্রুয়ারি কুপার টেস্টে অংশগ্রহণের জন্য তিনি চিঠি পেয়েছেন কিনা। রাসেল জানান, “না, পাইনি।” তবে, তার মতে, “জাতীয় দল তো বয়সভিত্তিক খেলা নয়। আমার পারফরম্যান্স এখনো পড়তির দিকে নয়।”

রাসেল আরো বলেন, “খেলার মাঠে পারফরম্যান্সই আসল, বয়স নয়। তার প্রমাণ মাহমুদুল্লাহ ৩৮ বছর বয়সেও দুর্দান্ত খেলছেন। মাশরাফি খেলেছেন, তামিম ইকবালও খেলছেন। বিদেশেও এমন অনেক নজির রয়েছে।”

নিজের দোষ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, “আমার দোষ, কেন ভালো খেললাম। আমার দোষ, আমি হকি পরিবারের ছেলে। আমার দোষ, আমার বাবা আবদুর রাজ্জাক সোনা মিয়া একজন হকি লিজেন্ড।”

এদিকে, রাসেল আশাবাদী, “আমি যদি পারফরম্যান্স না দেখাতাম, তো ২২ বছর খেলার সুযোগ পেতাম না। এখনো আশা করি, আবার ফিরব।”

an adbox will go here