অবরোধ তুলে পুলিশ-শিক্ষার্থী একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত - দিগন্ত জার্নাল

অবরোধ তুলে পুলিশ-শিক্ষার্থী একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত

দিগন্ত জার্নাল ডেস্ক:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। শনিবার বেলা সাড়ে ১১টায় টঙ্গী স্টেশন রোডে শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন, যা আধা ঘণ্টা স্থায়ী ছিল।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, টঙ্গী এলাকার মহাসড়কে নিয়মিত ছিনতাইয়ের শিকার হচ্ছেন তারা। গত কয়েক দিনে অন্তত ২০ জন শিক্ষার্থী ছিনতাইয়ের কবলে পড়েছেন বলে তারা দাবি করেন।

বিক্ষোভ শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-কমিশনার মেহেদী হাসান দীপুর সঙ্গে কথা বলে শিক্ষার্থীরা ছিনতাই বন্ধের দাবি জানান।

মেহেদী হাসান দীপু জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে পুলিশের টহল জোরদার করা হবে। ছিনতাই প্রতিরোধে শিক্ষার্থীরা পুলিশকে সহযোগিতা করবেন বলেও সিদ্ধান্ত হয়। ছিনতাই বন্ধে ব্যর্থ হলে শিক্ষার্থীরা ফের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

an adbox will go here