মোহনগঞ্জে শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রুহুল আমীন নগরী: নেত্রকোণার মোহনগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি২০২৫) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম (পি.পি.এম), পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, জমিয়তে উলামায়ে ইসলাম মোহনগঞ্জ উপজেলার সদস্য সচিব মাওলানা রুহুল আমীন নগরী, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মোহনগঞ্জের সভাপতি মাওলানা আলী হুসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস শাকুর সাদী এবং মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এস.এম সারোয়ার খোকন, কামরুল ইসলাম রতন, সাইফুল আরিফ জুয়েল প্রমুখ।
সভায় দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।