বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ - দিগন্ত জার্নাল

বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

দিগন্ত জার্নাল ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে হাবিল উদ্দীন (৩০) নামে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের ১৮০ সাব পিলার ৭ এর কাছে এই ঘটনা ঘটে।

হাবিল উদ্দীন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি মোল্লাটোলা গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্যমতে, ভোরে গম খেতে পানি দিতে গেলে বিএসএফের গুলিতে তিনি আহত হন। তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাবিলের পরিবার দাবি করেছে, তিনি একজন কৃষক এবং কোনো মাদক চোরাকারবারি নন। তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সময় কিছু চোরাকারবারি সীমান্ত অতিক্রম করছিল এবং তাদের লক্ষ্য করেই বিএসএফ গুলি চালায়।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে এবং তীব্র প্রতিবাদ করা হয়েছে।

an adbox will go here