সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেফতার
দিগন্ত জার্নাল ডেস্ক:
সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার গভীর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, ডা. এনামুর রহমানের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
ডিএমপি মিডিয়া উইংয়ের ডিসি মুহাম্মদ তালেবুর রহমানও ডা. এনামুর রহমানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
an adbox will go here