৪১ পদ অনুমোদন: জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের কাঠামো চূড়ান্ত - দিগন্ত জার্নাল

৪১ পদ অনুমোদন: জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের কাঠামো চূড়ান্ত

দিগন্ত জার্নাল ডেস্ক:
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠনে প্রস্তাবিত ৬৩টি পদ ও অন্যান্য সুবিধা কাটছাঁট করে ৪১টি পদ অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ৭টি পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এছাড়াও, জুলাই গণ-অভ্যুত্থান অনুবিভাগের ২৭টি পদের বিপরীতে অনুমোদন দেওয়া হয়েছে ১৩টি পদ। সেগুলির মধ্যে বড় পদ সৃজনের প্রয়োজনীয়তা না থাকায়, বেশ কিছু পদে পরিবর্তন আনা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬৩টি পদ, ৮টি যানবাহন এবং ২৭টি পদ সহ বেশ কিছু পদ সৃজনের প্রস্তাব করা হয়েছিল। তবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পর্যালোচনায় পদগুলো কমিয়ে ৪১টি করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে শহিদ পরিবার ও আহত ছাত্র-জনতার কল্যাণসহ বিভিন্ন স্মৃতি সংরক্ষণ, গবেষণা এবং প্রতিবছর ‘৫ আগস্ট’ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়াও, ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শহিদ পরিবার ও আহতদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

an adbox will go here