ঢাবি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা আজ
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা ডেকেছেন। সবকিছু ঠিক থাকলে, সভাটি দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয়ের সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
রোববার রাতে ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এর আগে, ২৬ জানুয়ারি সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন।