১০ দফায় বিএনপি ও ইসলামী আন্দোলনের ঐক্য ঘোষণা - দিগন্ত জার্নাল

১০ দফায় বিএনপি ও ইসলামী আন্দোলনের ঐক্য ঘোষণা

দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার (২৬ জানুয়ারি) ইসলামি আন্দোলন বাংলাদেশের পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০টি বিষয়ে ঐক্যমত্য প্রকাশ করেছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমসহ দুই দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় পক্ষ থেকে ঐক্যের বিষয়গুলো তুলে ধরা হয়।

ঐক্যমত্যের বিষয়গুলো:

১. স্বাধীন, সার্বভৌম এবং টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা।
২. দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও টাকা পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা।
৩. ভোটাধিকারসহ মানবাধিকার প্রতিষ্ঠা।
৪. দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।
৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা।

  1. আওয়ামী ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্যবদ্ধ প্রয়াস।
    ৭. পরস্পরের বিরুদ্ধে আঘাত না করে সমন্বিতভাবে কাজ করা।
    ৮. ভবিষ্যতে ফ্যাসিবাদী শক্তি যেন ক্ষমতায় না আসে তা নিশ্চিত করা।
    ৯. ইসলামী শরিয়াবিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলামবিরোধী বক্তব্য পরিহার।
    ১০. প্রশাসনে থাকা আওয়ামী ফ্যাসিবাদের সহযোগীদের দ্রুত অপসারণ।

বৈঠকে দুই দলের শীর্ষ নেতারা নতুন রাজনৈতিক উদ্যোগে একসঙ্গে কাজ করার সংকল্প প্রকাশ করেছেন।

an adbox will go here