ভারত-মিয়ানমার থেকে ৩৭ হাজার টন চাল আমদানি
দিগন্ত জার্নাল ডেস্ক:
ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ৩৭ হাজার মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য অধিদফতরের মাধ্যমে এ চাল আমদানি করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি জাহাজটি এসেছে। একই সঙ্গে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এসেছে এমভি বিএমসি প্যানডোরা।
তিনি জানান, দ্রুতই চাল খালাস শুরু হবে এবং এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
an adbox will go here