বরিশালের স্পিন ঘূর্ণিতে ঢাকার ব্যাটিং বিপর্যয়, অলআউট মাত্র ৭৩ রানে - দিগন্ত জার্নাল

বরিশালের স্পিন ঘূর্ণিতে ঢাকার ব্যাটিং বিপর্যয়, অলআউট মাত্র ৭৩ রানে

দিগন্ত জার্নাল ডেস্ক:
চলতি বিপিএলে বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানে অলআউট হয়েছে ঢাকা ক্যাপিটালস। বরিশালের স্পিনারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঢাকার ব্যাটিং লাইনআপ।

মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশাল। ওপেনার লিটন দাস ৮ বলে ১০ রান করে ভালো শুরুর ইঙ্গিত দিলেও দলীয় ১৩ রানে বিদায় নেন। এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। তিন নম্বরে নামা রিয়াজ হাসান একই ওভারে আউট হন, আর ওপেনার তানজিদ হাসান তামিম ১৪ বলে ৭ রান করে বিদায় নিলে পাওয়ার-প্লে’তে ৩ উইকেট হারিয়ে ২৮ রান তোলে দলটি।

পাওয়ার-প্লে শেষে ব্যাটারদের আসা-যাওয়া যেন থামেনি। ৪১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে অলআউটের শঙ্কায় পড়ে ঢাকা। শেষ দিকে থিসারা পেরেরা (১১ বলে ১৫) এবং রনসফোর্ড বিটন (১২ বলে ১০) রান করলেও বড় ধস আটকাতে পারেননি। ফলে ১৫.৩ ওভারে ৭৩ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।

বরিশালের হয়ে ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী এবং তানভীর ইসলাম ৩টি করে উইকেট নেন। জেমস ফুলার শিকার করেন ১ উইকেট।

দিগন্ত জার্নাল | সাম্যের আহ্বানে

an adbox will go here