১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে - দিগন্ত জার্নাল

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে

দিগন্ত জার্নাল ডেস্ক:
আগামী ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “আজ বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।”

সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং অন্যান্য সদস্যবৃন্দ।

an adbox will go here