বিশ্ব ইজতেমা উপলক্ষে ট্রেন চলাচলে বিশেষ ব্যবস্থা, টঙ্গীতে বাড়তি যাত্রাবিরতি - দিগন্ত জার্নাল

বিশ্ব ইজতেমা উপলক্ষে ট্রেন চলাচলে বিশেষ ব্যবস্থা, টঙ্গীতে বাড়তি যাত্রাবিরতি

দিগন্ত জার্নাল ডেস্ক:
বিশ্ব ইজতেমা চলাকালীন পাঁচটি ননস্টপ আন্তঃনগর ট্রেন ছাড়া সব আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে দুই মিনিট করে যাত্রা বিরতি করবে। এছাড়া ইজতেমার কারণে বাংলাদেশ রেলওয়ে কয়েকটি ট্রেনের সাপ্তাহিক বন্ধ ও যাত্রা বাতিল করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে সাত জোড়া বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। ৩০ জানুয়ারি রাত ১২টা থেকে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার, পর্যটক ও বনলতা এক্সপ্রেস ব্যতীত অন্যান্য ট্রেন টঙ্গী স্টেশনে দুই মিনিট থামবে।

বিশেষ ট্রেন ও যাত্রা পরিবর্তন:

জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক বন্ধ শনিবারের পরিবর্তে শুক্রবার করা হয়েছে।

ইজতেমার সময় শুক্রবার জয়দেবপুর কমিউটার-৪ বাতিল করে ট্রেনটি ঈশ্বরদী পাঠানো হবে।

শনিবার ৭৫৪ নম্বর ট্রেন টাঙ্গাইল পর্যন্ত এনে ‘টাঙ্গাইল-টঙ্গী স্পেশাল-১’ হিসেবে চলবে।

আখেরি মোনাজাতের দিন ভোর ৫:২৫ মিনিটে জয়দেবপুর কমিউটার-১ পরিবর্তে ‘মোনাজাত স্পেশাল’ ট্রেন চলবে।

জয়দেবপুর কমিউটার-৩ টঙ্গী-জয়দেবপুর রুট এবং জয়দেবপুর কমিউটার-৪ বাতিল করা হয়েছে।

২ ফেব্রুয়ারি তুরাগ কমিউটার ট্রেন চলাচল বন্ধ থাকবে।

নির্ধারিত ট্রেন বাতিল:

২ ফেব্রুয়ারি: ১১, ১২, ৪৫, ৪৬, ৯ ও ১০ নম্বর ট্রেন বন্ধ।

১ ও ২ ফেব্রুয়ারি: ধলেশ্বরী এক্সপ্রেস (৭৫/৭৬), ২৬১, ২৬২, ২৬৩ ও ২৬৪ নম্বর লোকাল ট্রেন বন্ধ থাকবে।

অতিরিক্ত ব্যবস্থা:

ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

টঙ্গী স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হবে।

পর্যাপ্ত টিকিট পরীক্ষক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকবে।

মুসল্লিদের জন্য চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

an adbox will go here