গুম কমিশনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ - দিগন্ত জার্নাল

গুম কমিশনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ডয়িন অ্যাডেলে শিয়ানবোলা, যুক্তরাজ্য ফরেন অফিসের রয় ফ্লেমিং ও সিয়ান এমব্লারের সমন্বয়ে গঠিত তিন সদস্যের দল কমিশনের কার্যক্রম সম্পর্কে অবগত হন।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান জানান, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম তুলে ধরেন।

an adbox will go here