ড. ইউনূস: ছাত্ররা রক্ষা না করলে তাদের অর্জন অন্যরা নিয়ে যাবে - দিগন্ত জার্নাল

ড. ইউনূস: ছাত্ররা রক্ষা না করলে তাদের অর্জন অন্যরা নিয়ে যাবে

দিগন্ত জার্নাল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান
উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্ররা রক্ত দিয়ে যা অর্জন করেছে, তা তাদেরই রক্ষা করতে হবে, না হলে তা নিয়ে যাবে সেই সব ব্যক্তিরা যারা পুরোনো প্রশাসনের মতো সবকিছুর পুনরাবৃত্তি ঘটাতে চায়।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করতে সুইজারল্যান্ডের দাভোস সফরকালে ফিন্যান্সিয়াল টাইমসের গিডেয়েন র‌্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে এসব কথা বলেন তিনি। ওই পডকাস্টে তিনি রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করেন এবং বলেন, ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করতে পারে, তবে তাদের বিচ্ছিন্ন হওয়া এবং রাজনীতিবিদদের সঙ্গে মিশে যাওয়ার বিপদ রয়েছে।

এছাড়া, আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনের জন্য দুটি সময় ভাল, কারণ এটি জাতীয় ঐক্য রক্ষা করবে এবং তিনি এর থেকে বিচ্যুত হতে চান না।

an adbox will go here