গণমানুষের জানমাল রক্ষায় কঠোর অবস্থানের আহ্বান জমিয়তের - দিগন্ত জার্নাল

গণমানুষের জানমাল রক্ষায় কঠোর অবস্থানের আহ্বান জমিয়তের

দিগন্ত জার্নাল ডেস্ক:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা বলেছেন, পরাজিত শক্তি ও তাদের দোসররা নানাবিধ কূটচাল ও গুজব ছড়িয়ে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। তারা ফেব্রুয়ারিতে কর্মসূচি দেওয়ার মিথ্যা ঘোষণা দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত। এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে জনগণের জানমাল রক্ষায় কঠোর অবস্থান নিতে হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ জোহর পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির মিটিংয়ে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতারা বলেন, সাধারণ মানুষের দুর্দশার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রা সহনীয় পর্যায়ে আনতে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতা প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

an adbox will go here