‘ই’ ইউনিট ভর্তি পরীক্ষায় শহিদ আবু সাঈদ প্রসঙ্গ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত - দিগন্ত জার্নাল

‘ই’ ইউনিট ভর্তি পরীক্ষায় শহিদ আবু সাঈদ প্রসঙ্গ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত

দিগন্ত জার্নাল ডেস্ক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয় এবং স্বতন্ত্র ভর্তি পদ্ধতিতে এটি অনুষ্ঠিত হয়।

এ বছর চারুকলা ইউনিটে ৬০টি আসনের বিপরীতে ১ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ। পরীক্ষার মধ্যে সাধারণ জ্ঞান অংশের একটি প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের শহিদ হওয়ার তারিখ জানতে চাওয়া হয়।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন তুষার জানান, পরীক্ষা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং গুচ্ছ থেকে বেরিয়ে এটি সফলভাবে আয়োজিত হয়েছে। ভর্তি পরীক্ষার্থীদের সেবায় জবি শাখা ছাত্রদল ও ছাত্রশিবির কাজ করেছে, পাশাপাশি অঞ্চলভিত্তিক ছাত্র সংগঠনগুলোও পরীক্ষার্থীদের বিভিন্ন সেবা প্রদান করেছে।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানিয়েছেন, পরবর্তী পরীক্ষাগুলোতেও জবি ছাত্রদল ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের পাশে থাকবে।

an adbox will go here