প্রধান উপদেষ্টার কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর - দিগন্ত জার্নাল

প্রধান উপদেষ্টার কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

দিগন্ত জার্নাল ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। আজ (বুধবার) দুপুর ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।

বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী যথাক্রমে তাদের কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে ১০০টির বেশি সুপারিশ থাকতে পারে বলে আগে জানা গিয়েছিল।

গত ৮ আগস্ট সরকার গঠনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারের প্রতিবেদন জমা দেওয়া হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, কমিশনটি মাঠপর্যায়ে সরেজমিনে তদন্ত ও জনগণের মতামত গ্রহণের পর প্রতিবেদন প্রস্তুত করেছে।

বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করার লক্ষ্যে গত ৩ অক্টোবর বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়।

➡️ এ সংক্রান্ত আরও বিস্তারিত আপডেটের জন্য দিগন্ত জার্নালের সঙ্গে থাকুন।

an adbox will go here