বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক, আলোচনায় চলমান পরিস্থিতি
দিগন্ত জার্নাল ডেস্ক:
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “দেশের চলমান অবস্থা নিয়ে আলোচনা করেছি। আমরা বৃহস্পতিবার রাতে দলীয় অবস্থান জানিয়েছি, আরও যেসব সিদ্ধান্ত আছে, সেগুলো সামনে আসবে।”
জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপির প্রস্তাব কবে আসবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা বিএনপি বিএনপির মতোই দেবে।”
সূত্র: বিএনপি মিডিয়া সেল