‘ডেভিল’ শেষ না হওয়া পর্যন্ত চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ – স্বরাষ্ট্র উপদেষ্টা - দিগন্ত জার্নাল

‘ডেভিল’ শেষ না হওয়া পর্যন্ত চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ – স্বরাষ্ট্র উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:

যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ ততদিন চলবে, যতদিন ‘ডেভিল’ সম্পূর্ণ নির্মূল না হয়— এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

গাজীপুরে আওয়ামী স’ন্ত্রা’সী বাহিনীর হামলায় ছাত্ররা আহত হওয়ার পরপরই সারা দেশে যৌথবাহিনীর এই অভিযান শুরু হয়। প্রথম রাতেই গাজীপুর থেকে ৪০ জনসহ বিভিন্ন জেলা থেকে বহু আওয়ামী নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

এই অভিযান কতদিন চলবে, তা নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে, তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শিগগির ধরা হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের টার্গেট করেই ডেভিল হান্ট চলবে।”

এদিকে, অভিযানের অংশ হিসেবে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে।”

অভিযান অব্যাহত থাকবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী আরও কঠোর পদক্ষেপ নেবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

(দিগন্ত জার্নাল – সাম্যের আহ্বানে)

an adbox will go here