সাজবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের ৫৬ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ - দিগন্ত জার্নাল

সাজবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের ৫৬ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

দিগন্ত জার্নাল ডেস্ক:

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে তার ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি তার অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলার নিষ্পত্তির আগে সম্পদ স্থানান্তর হয়ে গেলে মামলায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। এর আগে, মামলার অংশ হিসেবে তার কিছু সম্পদ ইতোমধ্যে অবরুদ্ধ করা হয়েছে।

গত বছরের ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে রিমান্ডে নেওয়া হয় এবং ২৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন, যাতে তিনি সম্পদ স্থানান্তর করতে না পারেন। মামলার বিষয়ে আরও তদন্ত চলছে বলে দুদক সূত্রে জানা গেছে।

an adbox will go here