টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি পণ্য বিক্রি করছে - দিগন্ত জার্নাল

টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি পণ্য বিক্রি করছে

দিগন্ত জার্নাল ডেস্ক:

সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সরকারের পক্ষ থেকে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয়ে পাঠানো হয়েছে।

এছাড়া ছয় লাখ কার্ডের প্রিন্টিং কাজ শেষ পর্যায়ে, যা চলতি মাসে বিতরণ হবে। ১৫ লাখ কার্ড তৈরির জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব কার্ড ভোক্তাদের বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

রোববার টিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন এবং সিটি করপোরেশন কার্ড বিতরণ, সচলকরণ এবং পণ্য বিক্রির মনিটরিং করবে।

বিগত সরকারের সময় এক কোটি পরিবারকে কার্ড দেওয়া হয়েছিল, তবে সেখানে কিছু অনিয়মের অভিযোগ ওঠে, যার পরবর্তীতে যাচাইবাছাই করে ৫৭ লাখ পরিবারের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে।

an adbox will go here