ডেভিল হান্ট’ বা শয়তান শিকার অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫২১ জন, অস্ত্র উদ্ধার - দিগন্ত জার্নাল

ডেভিল হান্ট’ বা শয়তান শিকার অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫২১ জন, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল

গত ২৪ ঘণ্টায় চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ বা শয়তান শিকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১৫২১ জন। পুলিশের সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এর মধ্যে ৩৪৩ জন অপারেশন ডেভিল হান্টে এবং অন্যান্য মামলা ও অভিযানে ১১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় উদ্ধার হয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, ১০টি ককটেল এবং এক ডজন দেশি ধারালো অস্ত্র।

অপারেশনটি শুরু হয় গত শনিবার সন্ধ্যা থেকে, যখন গাজীপুরে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন ছাত্ররা। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ঘোষণা দেয়।

এছাড়া, গত ৮ ফেব্রুয়ারি এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করা হয়েছে।

an adbox will go here