মাদক রোধে মুফতী হাফীজুদ্দীনের উদ্যোগ, ডিজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
আব্দুল্লাহ ইউসুফ । দিগন্ত জার্নাল
দেশে মাদকের বিস্তার রোধে কার্যকর উদ্যোগ নিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুসলিম উম্মাহর হেদায়েত ও মানবকল্যাণে কাজ করে যাওয়া মাদানি মজলিসের সভাপতি মুফতী হাফীজুদ্দীন।
সোমবার (১০ জানুয়ারি ২০২৫) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় অধিদপ্তরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে মুফতী হাফীজুদ্দীন বলেন, “মাদকের বিস্তার রোধে ওলামায়ে কেরামের উদ্যোগে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছি।”
প্রসঙ্গে ডিজি খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “দেশকে মাদকমুক্ত রাখতে ওলামায়ে কেরামের উদ্যোগে আমাদের অধিদপ্তর সর্বদা পাশে থাকবে। মাদক নিয়ন্ত্রণে নেয়া সব পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।”
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ মাওলানা আব্দুর রাজ্জাক নদভী এবং দৈনিক জনকণ্ঠের সিনিয়র (অব.) সাংবাদিক মুশিউর রহমান খান।