তৃতীয় দিনে সারা দেশে ৬০৭ শয়তান পাকড়াও
দিগন্ত জার্নাল ডেস্ক:
দেশজুড়ে ডেভিল হান্ট বা শয়তান পাকড়াও অপারেশনে একের পর এক আওয়ামী শয়তান ধরা পড়ছে। ফ্যাসিস্ট সরকারের সাবেক সংসদ-সদস্য (এমপি) থেকে শুরু করে পাতি নেতারাও বাদ যাচ্ছে না। গত ২৪ ঘণ্টার অভিযানে সারা দেশে ৬০৭ ডেভিলকে (শয়তান) গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি বিভিন্ন অস্ত্র। এছাড়া, এই সময়ে অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় ১১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সাবেক সংসদ সদস্যসহ গ্রেপ্তার অভিযান
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক এমপি মো. আব্দুল মজিদ খানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা-১৪ আসনের সাবেক এমপি মাইনুল হোসেন নিখিলের অন্যতম সহযোগী অস্ত্রধারী সন্ত্রাসী রিপন আহমেদ রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মিরপুর ২ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এছাড়া, মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ ডেভিলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কেউ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, কেউ চিহ্নিত ছিনতাইকারী, কেউ মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, কেউ সন্ত্রাসী।
দেশের বিভিন্ন স্থানে ডেভিল ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,
“আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে যেন কোনো ডেভিল (অপরাধী) পালাতে না পারে সেদিকে নজর রাখতে হবে। মাঠে-ময়দানে, রাজপথে কোনো অপরাধীকে দেখতে চাই না।”
তিনি মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে এক কর্মশালায় একথা বলেন।
অস্ত্র উদ্ধার ও অভিযানের অগ্রগতি
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর জানিয়েছেন,
“সোমবার বিকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেভিল হান্ট অপারেশনে ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ১১৬৮ জনকে।”
অভিযানে উদ্ধার করা হয়েছে:
দুটি বিদেশি পিস্তল
একটি এলজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান
দুই রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ
দুটি চাপাতি, ছয়টি দা/রামদা, ১৩টি চাকু/ছোরা
দুটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল, দুটি লাঠি
শনিবার শুরু হওয়া ডেভিল হান্ট অপারেশনে সোমবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল ১ হাজার ৫২১ জনকে।