চিকিৎসক ও আইনজীবীদের ফি নেবে নজরদারিতে আনছে সরকার - দিগন্ত জার্নাল

চিকিৎসক ও আইনজীবীদের ফি নেবে নজরদারিতে আনছে সরকার

দিগন্ত জার্নাল ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০৮:০০ পিএম

চিকিৎসক ও আইনজীবীদের ফি সংরক্ষণ এবং কর আদায়ের বিষয়ে নজরদারি করতে পারে সরকার। সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এমন ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে যে ফি গ্রহণ করেন, তার রসিদ দেওয়া হয় না। তাদের লেনদেন কীভাবে ডিজিটাল ও নিয়ন্ত্রিত করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।

সালেহউদ্দিন আহমেদ আরও জানান, চিকিৎসকদের ফি-এর জন্য বাধ্যতামূলক রসিদ দেওয়ার ব্যবস্থা এবং ডিজিটাল লেনদেন চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

আইনজীবীরাও আসছেন নজরদারির আওতায়?

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আইনজীবীরাও মক্কেলদের থেকে ফি নেন, কিন্তু কোনো রসিদ দেন না। তাদের আয়করের আওতায় আনার বিষয়টিও আলোচনায় এসেছে।

সরকারের পরিকল্পনা কী?

সরকার এখন নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল লেনদেন চালুর বিষয়ে কাজ করছে, যাতে ফি-এর হিসাব সংরক্ষণ ও কর আদায় নিশ্চিত করা যায়।

(তথ্যসূত্র: জেলা প্রশাসক সম্মেলন ২০২৫)

an adbox will go here