পশ্চিমবঙ্গের মুরিগঙ্গা নদীতে ডুবল বাংলাদেশি জাহাজ - দিগন্ত জার্নাল

পশ্চিমবঙ্গের মুরিগঙ্গা নদীতে ডুবল বাংলাদেশি জাহাজ

দিগন্ত জার্নাল ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুরিগঙ্গা নদীতে বালুচরে ধাক্কা খেয়ে ছাইবাহী বাংলাদেশি একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুরিগঙ্গা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর জাহাজ থেকে ছাই সরানোর কাজ চলছে, এবং সেটি সরিয়ে নেওয়ার পর জাহাজটি বাংলাদেশে ফিরে যাবে। তবে, স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন যে, জাহাজটি থেকে নদীতে ছাই ছড়িয়ে পড়ছে।

ভারতীয় অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ (আইডব্লিউএআই) জানিয়েছে, জাহাজের সব ক্রু সদস্য নিরাপদে আছেন এবং তাদের উদ্ধার করে সাগর থানায় নেওয়া হয়েছে।

আইডব্লিউএআইয়ের আঞ্চলিক প্রধান জিজে রেড্ডি বলেছেন, গত ১৩ ফেব্রুয়ারি রাতে এই দুর্ঘটনা ঘটে, যখন জাহাজটি ছাই নিয়ে বাংলাদেশে ফিরছিল।

ঘোরামারা দ্বীপের এক পঞ্চায়েত সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ভিডিও শেয়ার করেছেন, যেখানে অভিযোগ করা হয়েছে যে, জাহাজটি থেকে মুরিগঙ্গা নদীতে ছাই ফেলা হচ্ছে। স্থানীয় জেলেরা নদীতে দূষণ ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন।

কলকাতা বন্দরের একজন কর্মকর্তা জানান, মুরিগঙ্গা নদীর ওই চ্যানেলে সাধারণত কোনো বন্দরগামী জাহাজ চলাচল করে না, তাই বন্দর পরিচালনায় কোনো হুমকি নেই।

an adbox will go here