সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শফিকুল আলম
দিগন্ত জার্নাল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায়। এর আগে তিনি সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতন হলে, পরবর্তী ৮ আগস্ট অধ্যাপক ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর ১৪ আগস্ট শফিকুল আলমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়, এবং তখন তাকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।
এখন নতুন প্রজ্ঞাপনে শফিকুল আলমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হয়েছে।