আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মসূচি
দিগন্ত জার্নাল ডেস্ক :
আগামী ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশের সকল দপ্তরে অর্ধদিবস কর্মবিরতি পালনের ডাক দিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫টি ক্যাডারের সংগঠন “আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ” সেবা-মূলক সিভিল সার্ভিস তৈরির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে এবং সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে তাদের দাবির কোনো প্রতিফলন না পাওয়ায় তারা প্রতিবাদী হয়ে উঠেছে। এই প্রতিবাদ হিসেবে তারা ২৫ ফেব্রুয়ারি অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা করেছে, যেখানে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান নেবেন।
এছাড়া, আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবি পূরণ না হলে আগামী ১ মার্চ, ২০২৫ পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে তারা। পরিষদ জানিয়েছে, তাদের কার্যক্রম চলতে থাকবে, যদি না পক্ষপাতদুষ্ট আদেশ প্রত্যাহার করা হয়।