আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস - দিগন্ত জার্নাল

আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে একুশে পদক প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পদক তুলে দেবেন।

এবার একুশে পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—

চলচ্চিত্র: আজিজুর রহমান (মরণোত্তর)

সঙ্গীত: ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা

আলোকচিত্র: নাসির আলী মামুন

চিত্রকলা: রোকেয়া সুলতানা

সাংবাদিকতা: মাহফুজ উল্লাহ (মরণোত্তর), মাহমুদুর রহমান

গবেষণা: মঈদুল হাসান

শিক্ষা: ড. নিয়াজ জামান

বিজ্ঞান ও প্রযুক্তি: মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম, শাবাব মুস্তাফা (দলগত)

সমাজসেবা: মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)

ভাষা ও সাহিত্য: হেলাল হাফিজ (মরণোত্তর), শহীদুল জহির (মরণোত্তর)

সংস্কৃতি ও শিক্ষা: ড. শহিদুল আলম

ক্রীড়া: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

প্রসঙ্গত, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে একুশে পদক প্রদান করা হচ্ছে। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

an adbox will go here