অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় আরও ৪৬১ জন গ্রেফতার, মোট সংখ্যা ৭৩১০ - দিগন্ত জার্নাল

অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় আরও ৪৬১ জন গ্রেফতার, মোট সংখ্যা ৭৩১০

দিগন্ত জার্নাল ডেস্ক:

দেশের বিভিন্ন স্থানে চলমান যৌথবাহিনীর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’ এখন পর্যন্ত মোট ৭ হাজার ৩১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পুলিশের বিবৃতিতে আরও জানানো হয়, বিশেষ অভিযানের বাইরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় আরও ১ হাজার ১৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে দুটি দেশি দোনলা বন্দুক, একটি দেশি শুটার গান, একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি ও একটি ধারালো অস্ত্র।

অভিযানের পেছনের প্রেক্ষাপট

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। আন্দোলনকারীদের দাবি, আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাদের ওপর হামলা চালানো হয়, যার ফলে একজন গুরুতর আহত হয়ে পরে মারা যান।

এই ঘটনার পর অন্তর্বর্তী সরকার দেশের নিরাপত্তা জোরদার করতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে, যা ৮ ফেব্রুয়ারি থেকে পরিচালিত হচ্ছে।

‘

an adbox will go here