মুজিব সংশ্লিষ্ট হাসিনার বিমা দিবস পালন হচ্ছে না এবার - দিগন্ত জার্নাল

মুজিব সংশ্লিষ্ট হাসিনার বিমা দিবস পালন হচ্ছে না এবার

নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল

দেশের বিমা খাতের বহুল আলোচিত ‘জাতীয় বিমা দিবস’ এবার পালন করা হবে না। প্রতিবছর ১ মার্চ এটি পালন করে আসছিলো গত সময়ের স্মরণকালের শ্রেষ্ঠ ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাসিনা সরকার, জুলাই-বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে হাসিনা পালিয়ে যাওয়ায় এ বছর বর্তমান সরকারের উদ্যোগ এটি আর পলন হচ্ছে না। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক নিশ্চিত করেছেন যে, ‘এ বছর বিমা দিবস পালন হচ্ছে না।’ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কোনো উদ্যোগ নেই এবং বিমা কোম্পানির মালিকরাও বিষয়টি জানেন না। তবে কেন দিবসটি পালন করা হবে না, সে বিষয়ে কেউ মুখ খুলতে রাজি নন।

সূত্র অনুযায়ী, দিবসটির সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার বাবা শেখ মুজিবুরে সম্পর্ক রয়েছে। ১৯৬০ সালের ১ মার্চ শেখ মুজিবুর তৎকালীন আলফা ইন্স্যুরেন্সে যোগ দিয়েছিলেন, যদিও সে সময় মুজিব রাজনীতিতে নিষিদ্ধ ছিলেন। সেই স্মৃতির কারণে ২০২০ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাসিনা সরকার হাসিনা সরকার ১ মার্চকে ‘জাতীয় বিমা দিবস’ ঘোষণা করে। তখন বিমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি ছিলেন শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। এরপর টানা ৪ বছর ব্যাপক আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। তবে এ বছর জুলাই আন্দোলনের মুখে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান সরকার।

বিমা খাতের বর্তমান অবস্থাও ভালো নয়। ২০১১ সালে আইডিআরএ গঠিত হলেও শৃঙ্খলা ফিরছে না। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সরকারের রাজনৈতিক বিবেচনায় প্রায় ৫০টি বিমা কোম্পানি অনুমোদন দেওয়ার পরিপ্রেক্ষিতে খাতে অসুস্থ প্রতিযোগিতা দেখা দিয়েছে। বর্তমানে দেশে ৮২টি বিমা কোম্পানি রয়েছে, যার মধ্যে ৩১টি বিমা কোম্পানি নির্ধারিত সময়ে দাবি পূরণ করতে পারছে না। এসব কোম্পানির কাছে গ্রাহকদের হাজার কোটি টাকা পাওনা রয়েছে।

an adbox will go here