কুয়েটে হামলাকারীরা এখনও গ্রেপ্তার হয়নি: সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত - দিগন্ত জার্নাল

কুয়েটে হামলাকারীরা এখনও গ্রেপ্তার হয়নি: সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

দিগন্ত জার্নাল ডেস্ক:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালানো বহিরাগত সন্ত্রাসীরা এখনও গ্রেপ্তার হয়নি। ঘটনার পর থেকে কুয়েট প্রশাসন ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করলেও এখনো কেউ আটক হয়নি। গত ১৯ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হামলার জন্য ছাত্রদল ও যুবদলসহ বহিরাগতদের দায়ী করে তাদের ছবিসহ পোস্টার ক্যাম্পাসে সাঁটিয়েছে। তারা দাবি করেছে, প্রশাসন হামলার পরেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে পদত্যাগের দাবি জানিয়ে ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে তালা মেরে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এদিকে, কুয়েটের শিক্ষক সমিতি বহিরাগতদের হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ব্যাহত না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। তাদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা উচিত।

তদন্ত কমিটির সদস্যরা জানান, তারা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন, তবে তদন্ত শেষ করতে আরও কিছু সময় লাগবে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন