গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে জনকণ্ঠের খবর বিভ্রান্তিকর ও মিথ্যা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
দিগন্ত জার্নাল ডেস্ক:
দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামের সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। আজ ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
পোস্টে বলা হয়েছে, সংবাদটিতে একটি ফেসবুক পোস্টকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে দীর্ঘ দিনের পুরোনো বিভিন্ন ঘটনার স্ক্রিনশট সংযুক্ত করে ৬৫ ঘণ্টার মধ্যে সংঘটিত বলে দাবি করা হয়েছে, যা সত্য নয়।
প্রেস উইংয়ের পক্ষ থেকে আরও বলা হয়, ধর্ষণের মতো গুরুতর অপরাধ নিয়ে অতিরঞ্জিত তথ্য ও মিথ্যা পরিসংখ্যান ছড়ানো অনাকাঙ্ক্ষিত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। দেশে সংগঠিত প্রতিটি ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলেও জানানো হয়।
‘