অভিযানে গাফিলতি পেলে কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা - দিগন্ত জার্নাল

অভিযানে গাফিলতি পেলে কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, চলমান অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি ধরা পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহিদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সফলতা-ব্যর্থতা নিয়ে মন্তব্য না করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা (সাংবাদিক) মূল্যায়ন করবেন। তবে কোনো কর্মচারী বা বাহিনীর সদস্য গাফিলতি করলে তাকে আইনের আওতায় আনা হবে।” তিনি আরও বলেন, “এখানে কেউই ছাড় পাবে না—সে পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার বা কারা অধিদপ্তরের সদস্য যেই হোক না কেন।”

অভিযানের সর্বশেষ আপডেট জানতে চাইলে তিনি বলেন, “আপনারা সত্য সংবাদ পরিবেশন করুন, আমরা ব্যবস্থা নেব। ইতোমধ্যে দুই এসপির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আমরা ব্যবস্থা নিয়েছি।”

an adbox will go here