মুশফিক ও মাহমুদউল্লাহর ভবিষ্যত নিয়ে প্রশ্ন? - দিগন্ত জার্নাল

মুশফিক ও মাহমুদউল্লাহর ভবিষ্যত নিয়ে প্রশ্ন?

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট দলের দুই অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের একটি শোতে সঞ্চালক আকাশ চোপড়া জানতে চান, “এবারই কি শেষবার দুই ‘এম’ (মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ) দেখছে বাংলাদেশ ক্রিকেট?” উত্তরে দিনেশ কার্তিক এককথায় বলেন, “ক্রিকেটের স্বার্থে বলব হ্যাঁ।” তবে, পার্থিব প্যাটেল কোনো সিনিয়র রাখার পক্ষেও নন।

বর্তমানে বাংলাদেশের পঞ্চপাণ্ডব খ্যাত পাঁচ তারকার মধ্যে দুজন—মুশফিক ও মাহমুদউল্লাহ—এখনো দলে রয়েছেন, কিন্তু তাদের ফর্ম এখন পড়তির দিকে। শট সিলেকশনও খারাপ হচ্ছে, আর মাহমুদউল্লাহর ফিটনেসেও ঘাটতি রয়েছে। ব্যাট হাতে মুশফিকও ভালো পারফর্ম করছেন না। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে হারের পর, তাদের দুজনের স্থান নিয়ে প্রশ্ন উঠেছে—তারা কি এখনও ‘অটোচয়েজ’ হিসেবে দলে আছেন?

an adbox will go here