নতুন রাজনৈতিক দলে যোগ দিতে উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পদত্যাগ করেছেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়।
গুপ্ত গুঞ্জন ছিল যে, নাহিদ ইসলামের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। তিনি এর আগে বেশ কয়েকবার জানিয়েছিলেন, পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। তার পদত্যাগের মাধ্যমে এই পথ অনেকটা সুগম হলো।
নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন এবং তাকে নতুন দলের আহ্বায়ক করা হতে পারে। ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশের কথা রয়েছে।
an adbox will go here