কাশিমপুর কারাগার থেকে পালানো ৫৩ ফাঁসির আসামির খোঁজ নেই - দিগন্ত জার্নাল

কাশিমপুর কারাগার থেকে পালানো ৫৩ ফাঁসির আসামির খোঁজ নেই

দিগন্ত জার্নাল ডেস্ক:

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো ৫৩ জন ফাঁসির দণ্ডপ্রাপ্তসহ ১৫১ জন আসামির এখনো খোঁজ মেলেনি। গত বছরের ৬ আগস্ট সরকার পতনের পর কারা বিদ্রোহের সময় ২০২ জন বন্দি পালিয়ে যায়, যার মধ্যে আবরার ফাহাদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমিও রয়েছে।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানিয়েছেন, পালিয়ে যাওয়া ২০২ জনের মধ্যে ৫১ জনকে ধরা হয়েছে, তবে বাকিদের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

সোমবার আবরার হত্যা মামলার শুনানির সময় আসামি মুনতাসির আল জেমির পলায়নের তথ্য সামনে এলে বুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভে নামে এবং দ্রুত গ্রেফতারের দাবি জানায়। ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার ঘটনায় আদালত ২০২১ সালে ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

কারাগার থেকে পালানোর ঘটনায় দায়ের করা মামলায় বলা হয়, কারারক্ষীদের জিম্মি করে বন্দিরা কারাগারের দেয়াল ভেঙে মই বানিয়ে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীদের গুলিতে ছয়জন নিহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী পালিয়ে যাওয়া আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

an adbox will go here