ওয়াকার সিসি হতে চায়, কিন্তু জনরোষের কারণ বুঝতে পারছে না: পিনাকী ভট্টাচার্য - দিগন্ত জার্নাল

ওয়াকার সিসি হতে চায়, কিন্তু জনরোষের কারণ বুঝতে পারছে না: পিনাকী ভট্টাচার্য

দিগন্ত জার্নাল ডেস্ক:

ভারতীয় পরিকল্পনার অংশ হিসেবে ক্ষমতা দখলের উদ্যোগ নিয়েছেন ওয়াকার, এমন অভিযোগ করেছেন বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি দাবি করেছেন, ওয়াকার জানেন না কেন জনগণ তার বিরুদ্ধে ক্ষুব্ধ। পিনাকীর ভাষ্য, পয়েন্ট ধরে তাকে কারণগুলো জানানো হলেও তিনি বুঝতে পারছেন না।

পিনাকী ভট্টাচার্য লিখেছেন, “ওয়াকার সাপ, সিসি হতে পারবে কিনা জানি না, তবে খালেদ মোশাররফ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।” তিনি আরও বলেন, ছাত্রদের অবিমৃষ্যকারী সিদ্ধান্তের কারণেই সেনাবাহিনী এ অবস্থায় এসেছে এবং তারা প্রথম রাতেই সবকিছু এস্টাবলিশমেন্টের হাতে তুলে দিয়েছে, যা ভারতীয় নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি অভিযোগ করেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত এবং সেনাবাহিনীকে মাঠে বসে শুধু দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের কর্তৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পিনাকীর দাবি, ইউনুস ডিজিএফআইয়ের কর্মকাণ্ডের সাফাই দিচ্ছেন, তবে সময় এখন আশির দশকের মতো নয়।

তিনি ওয়াকারকে সতর্ক করে বলেন, “আপনার সাত মাসের কর্মকাণ্ড জনগণের সামনে প্রকাশ করা হবে। কী করেছেন, কী আকাম করেছেন—সব জানানো হবে। ভদ্রতার যোগ্য আপনি নন। সিসি হওয়ার চেষ্টা করতে পারেন, তবে এটা সহজ হবে না।”

(উল্লেখ্য, এই প্রতিবেদন পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পেজ থেকে সংগৃহীত।)

an adbox will go here