মুফতি কিফায়াতুল্লাহ আযহারী জমিয়তে যোগদান, সংবর্ধনা প্রদান
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শতবর্ষী রাজনৈতিক সংগঠনের ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করার জন্য বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কোরআন মুফতি কিফায়াতুল্লাহ আযহারীকে সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় জামিয়াতুন নূর আল কাসেমিয়া মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।
এছাড়া উপস্থিত ছিলেন মুফতি মহিউদ্দিন মাসুম, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা নূরুল ইসলাম কাসেমীসহ বৃহত্তর উত্তরার শীর্ষ উলামায়ে কেরাম।