সেনাপ্রধানের বক্তব্য নিয়ে যা বললেন শহিদ মেজর তানভীরের স্ত্রী তাসনুভা
দিগন্ত জার্নাল ডেস্ক:
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহিদ মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা বলেছেন, সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য তাদের জন্য অত্যন্ত অপমানজনক। তিনি দাবি করেন, পিলখানার সৈনিকরা কখনোই ওই হত্যাকাণ্ড ঘটাতে পারে না, বরং এতে বাইরের শক্তির হাত ছিল।
মঙ্গলবার জাতীয় শহিদ সেনা দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমার রুমে হিন্দিভাষীরা ঢুকেছিল। আমি সাড়ে তিন বছর পিলখানায় ছিলাম, কিন্তু বিডিআরের কোনো সদস্যকে হিন্দিতে কথা বলতে শুনিনি, শুধু ২৫ ফেব্রুয়ারিতে তিনজনের মুখে শুনেছিলাম। আমার স্বামী দরবার হল থেকে ফোনে বলেছিল ‘এনএসজি’ এবং ‘ইন্ডিয়ান’। তাহলে এটা স্পষ্ট কারা ঘটিয়েছে এই ঘটনা।”
তাসনুভা অভিযোগ করেন, ২০০৯ সাল থেকে তার বক্তব্য নেওয়া হয়নি এবং গণমাধ্যমে যা বলেছেন তা কাটছাঁট করা হয়েছে। তিনি বলেন, “আমার স্বামীর মরদেহ এখনো পাওয়া যায়নি, কিন্তু আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি। আমি কবরস্থানে গিয়ে সাক্ষাৎকার দিয়েছিলাম, কিন্তু সেটি প্রচার করতে দেওয়া হয়নি আইএসপিআর থেকে।”
তিনি আরও অভিযোগ করেন, তার ছেলেকে