বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহিদদের প্রতি এনসিপির শ্রদ্ধা - দিগন্ত জার্নাল

বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহিদদের প্রতি এনসিপির শ্রদ্ধা

দিগন্ত জার্নাল ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহিদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টায় দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন। এর আগে সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে এনসিপি। এই কর্মসূচির মাধ্যমে তারা তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে।

এদিন বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে, যেখানে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

an adbox will go here