তরুণ আলেম প্রজন্ম ২৪-এর কার্যকরী পরিষদ গঠন - দিগন্ত জার্নাল

তরুণ আলেম প্রজন্ম ২৪-এর কার্যকরী পরিষদ গঠন

দিগন্ত জার্নাল ডেস্ক:

তরুণ আলেম প্রজন্ম ২৪-এর কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। নির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবনার ভিত্তিতে সংগঠনটির ৪৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই তথ্য জানায়। নির্বাহী কমিটিতে এহসানুল হককে সভাপতি, হুজাইফা ইবনে ওমরকে সাধারণ সম্পাদক এবং জামিল সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে আলেম-শিক্ষার্থীদের অবদানকে সমুন্নত রাখতে এবং অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্মিলিত প্রচেষ্টাকে বেগবান করতে” গত বছরের সেপ্টেম্বর মাসে জুলাই অভ্যুত্থানের অংশীদার আলেম-শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন তরুণ আলেম প্রজন্ম ২৪ গঠিত হয়।

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয় নির্বাহী পরিষদ।

an adbox will go here