বাংলাদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত
দিগন্ত জার্নাল ডেস্ক:
আজ (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিটে বাংলাদেশে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকার থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪৪৯ কিলোমিটার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
রুবায়েত কবীর আরও বলেন, এটি একটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত। তবে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ১০ দিনের মধ্যে এটি দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া চতুর্থ ভূমিকম্প।