গাজীপুর মহানগরীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার - দিগন্ত জার্নাল

গাজীপুর মহানগরীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার

দিগন্ত জার্নাল ডেস্ক:

গাজীপুর মহানগরী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতার হন ১৭ জন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (এসবি) বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর আট থানা এলাকা থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৯ জন, সদর মেট্রো থানায় ৪ জন, কাশিমপুর থানায় ২ জন এবং পূবাইল ও বাসন থানায় একজন করে গ্রেফতার করা হয়েছে।

চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে এ পর্যন্ত মহানগরী এলাকা থেকে ৪৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

an adbox will go here