মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইসহ তিনজন নিহত - দিগন্ত জার্নাল

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইসহ তিনজন নিহত

দিগন্ত জার্নাল ডেস্ক :

মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫) নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত তিনজনের মধ্যে পলাশ সরদারকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়। সংঘর্ষের পর নিহতদের বসতঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে খোয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল সরদারের একসময় এলাকায় প্রভাবশালী অবস্থান ছিল। তবে সরকার পরিবর্তনের পর আধিপত্য ধরে রাখার চেষ্টা করলে প্রতিপক্ষ শাজাহান ও ইউপি চেয়ারম্যান জয়নাল মোল্লার সঙ্গে তার দ্বন্দ্ব চরমে পৌঁছায়। এর জের ধরে শনিবার দুপুরে মসজিদের সামনে সাইফুলের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাই আতাউরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে সাইফুল ও আতাউর মসজিদে আশ্রয় নিলেও হামলাকারীরা তাদের কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় আহতদের মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করা হয় এবং তিনজনকে ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকা নেওয়ার পথে পলাশ সরদার মারা যান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন