মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটে বিদায় নিলেন - দিগন্ত জার্নাল

মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটে বিদায় নিলেন

দিগন্ত জার্নাল ডেস্ক:

মুশফিকুর রহিম হুট করেই সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে এক পোস্টে জানিয়ে দিয়েছেন, তিনি ওয়ানডে ক্রিকেট আর খেলবেন না। তার এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে প্রশংসা এবং স্মৃতিচারণ। কিংবদন্তির বিদায়কে সম্মান জানাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজন করে গার্ড অব অনার।

গত রাতে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর আজ মুশফিক ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অংশ নিতে মাঠে নেমেছেন। মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলেছে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। এই ম্যাচের আগেই মুশফিককে সম্মান জানাতে মোহামেডান তার দলের অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করে।

মুশফিক কিপিং গ্লাভস পরে মাঠে প্রবেশ করেন, এবং তাকে দেখার জন্য সবাই করতালি দিয়ে অভ্যর্থনা জানায়। তার সঙ্গে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং তামিম ইকবালের মতো ক্রিকেটাররা।

১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানতে গিয়ে মুশফিক তার ফেসবুক পোস্টে বলেছেন, “আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ পথচলার জন্য। আমি সবসময় চেষ্টা করেছি মাঠে নিজের সেরাটা দেওয়ার জন্য, নিষ্ঠা এবং সততার সঙ্গে।”

an adbox will go here