মাগুরার নির্যাতিত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
দিগন্ত জার্নাল ডেস্ক:
মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৮ মার্চ) দুপুরে তিনি টেলিফোনে শিশুটির মায়ের সঙ্গে কথা বলে চিকিৎসার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত হিটু মিয়াকে (৪০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। হিটু মিয়া সম্পর্কে শিশুটির বোনের শ্বশুর। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা চলছে।