চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ছয়জন দগ্ধ - দিগন্ত জার্নাল

চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ছয়জন দগ্ধ

দিগন্ত জার্নাল ডেস্ক :

চাঁদপুর পৌর শহরের কোড়ালিয়া এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে সেহরির রান্নার সময় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মঈন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া, ইমাম হোসেন ও দিবা আক্তার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবার প্রস্তুতির সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ঘরে আগুন ধরে যায়। চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হোসেন সুমন জানান, দগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হলে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্যাস লাইনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

an adbox will go here